1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে নিহত ২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ১১:১৯ pm

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় নসিমন ও মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার টঙ্গীবাড়ী-বালিগাও সড়কের চান্দের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন লৌহজং উপজেলার আলী মুহাম্মদ ভূঁইয়ার ছেলে মোটরসাইকেলচালক সাইদ ভূঁইয়া (৪৫)। নিহত আরেকজন হলেন নারায়ণগঞ্জের ফতুল্লা এনায়েত মিয়ার ছেলে স্বপন (৪০)। তিনি নসিমনের যাত্রী ছিলেন। এদিকে আহত হানিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বালিগাঁও বাজার থেকে আলুভর্তি একটি নসিমন টঙ্গীবাড়ির দিকে যাচ্ছিল। নসিমনটি চান্দের বাজার এলাকায় পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন সাইদ ভূঁইয়া ও আলু ব্যবসায়ী স্বপন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফেরদৌস নাহার বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন আমাদের হাসপাতালে আনার আগেই মারা গেছে। অপর আহত একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

টঙ্গীবাড়ী থানার ওসি মোল্লা সোহেব আলী বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। তাদের মরদেহ টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ