1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩ ১১:৪৬ pm

কুমিল্লার মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১ মার্চ) রাত ৮টার দিকে মুরাদনগর- ইলিয়টগঞ্জ সড়কের সাতমোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চান্দিনা উপজেলার মৈশাল গ্রামের রিয়াজুল (২২) এবং চাঁদপুরের কচুয়ার মোশাররফ (২৩)।

জানা গেছে, মুরাদনগরগামী একটি মোটরসাইকেল সাতমোড়া এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা বেপোরোয়া গতির একটি মাটিবাহী ট্রাক্টর চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই জন নিহত হন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মরদেহ দুটি মোটরসাইকেলের ওপর পড়ে ছিল। তাদের শরীর থেঁতলানো ছিল। আমাদের ধারণা, বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে তারা নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ আছে। কোনও গাড়ির ধাক্কায় তারা নিহত হয়েছেন কিনা, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ঘটনাস্থলে রয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ