বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত স্কুলছাত্রের নাম সিহাব উদ্দিন (১৪)। সোমবার সন্ধ্যার দিকে উপজেলার শেখের মাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিহাব উদ্দিন নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের ফেরদৌস আলীর ছেলে। সে স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণির ছাত্র। ভাটরা ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদুল বারী এর সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনরা জানান, সন্ধ্যায় সিহাব মোটরসাইকেল চালানো শিখছিল। সে শেখের মাড়িয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পথচারীরা সিহাবকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার চেষ্টা করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051