সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের গীর্দ স্টিলের পুলের উপরে এ ঘটনাটি ঘটে।
লামিশা জান্নাত নামের ওই শিক্ষার্থী উপজেলার বাদেপাশা ইউনিয়নের নোয়াই গ্রামের নোমান আহমদের মেয়ে। সে ঢাকাদক্ষিণের রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
জানা যায়, সোমবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের গীর্দ গ্রামের রাস্তায় স্টিলের পুলের উপরে একটি মোটরসাইকেল স্কুল শিক্ষার্থী লামিশা আক্তারকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
ঘটনার পর এলাকার বিক্ষুব্ধ লোকজন মোটরসাইকেল চালকসহ ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম সোমবার রাতে ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051