টাঙ্গাইলের মির্জাপুরে মায়ের সঙ্গে পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় আঁখি আক্তার নামে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মির্জাপুর ত্রিমোহন এলাকায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বংশাই নদীতে পড়ে ডুবে যায়। এতে আঁখির মৃত্যু হয়। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুর ২টার সময় তার মরদেহ উদ্ধার করে।
আঁখি মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল গ্রামের আব্দুল মিয়া ও উত্তর পেকুয়া জাগরণী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফরিদা ইয়াসমিনের মেয়ে।
পুলিশ জানায়, আঁখি আক্তার এ বছর বাঁশতৈল খলিলুর রহমান কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিল। বৃহস্পতিবার সকালে মায়ের সঙ্গে মামা ফরহাদ মিয়ার সিএনজিচালিত অটোরিকশায় মির্জাপুরে পরীক্ষা দিতে আসে। পরীক্ষা শেষে একই সিএনজিতে বাড়ি যাওয়ার পথে দুপুর ১২টার সময় মির্জাপুর ত্রিমোহন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে বংশাই নদীতে পড়ে ডুবে যায়।
পরে স্থানীয় লোকজন চালক ফরহাদ মিয়া, আঁখির মা ফরিদা ইয়াসমিন ও অটোরিকশাটি উদ্ধার করে। পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুপুর ২টার দিকে আঁখির মরদেহ উদ্ধার করেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিজাউল হক বলেন, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051