সাভারে আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মোক্তার হোসেন (৫০) নামে এক পথাচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারী মোক্তার হোসেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার রাউতারা গ্রামের মৃত ছকির আলী খার ছেলে। আশুলিয়ার নবীনগরে চারিগ্রাম বটতলা এলাকায় ভাড়া বাসায় থেকে ঝুটের গোডাউনে কাজ করতেন।
অন্যদিকে, আটক চালক আজমুল খান নয়ন (৩৪) মানিকগঞ্জে ক্রাউন সিমেন্টের ঢাকা ট্রেড লিংক ডিলারে মার্কেটিং বিভাগে কর্মরত।
নিহতের ছোট ভাইয়ের স্ত্রী ছালেহা আক্তার জানান, বাঁশতলা নিরিবিলি ঝুটের গোডাউনে কাজ করতেন মোক্তার হোসেন। কাজ শেষে প্রতিদিনের মতো বাসায় ফেরার সময় নিরিবিলি ওভারব্রিজের পশ্চিমে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে আহতাবস্থায় নিকটস্থ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, এ ঘটনায় মোটরসাইকেলটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে এ ঘটনায় আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051