ইজিবাইকচালক বাবার কাছে মোটরসাইকেল চেয়ে না পেয়ে মনের কষ্টে কোমরের বেল্ট গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে এক এসএসসি পরীক্ষার্থী। বৃহস্পতিবার বিকালে উপজেলার গাজীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহতের চাচা সোহেল মোল্যা জানান, দীর্ঘদিন ধরে মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না করে আসছিল তার ভাইপো ইয়াসিন আরাফাত (১৮)। ইয়াসিনের বাবা আনোয়ার হোসেন মোল্যা ইজিবাইক চালিয়ে খুব কষ্টে সংসার চালিয়ে যাচ্ছেন।
দরিদ্র বাবা ছেলেকে মোটরসাইকেল কিনে না দেওয়ায় মনের কষ্টে দুপুরের পর নিজের ঘরে গিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিকসূত্র আরও জানায়, ইয়াসিন আরাফাত যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে গত বছরের এসএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ফেল করে এ বছরের পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিল।
অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান, আত্মহত্যার খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে ঘটনার সত্যতা পান। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051