বরিশালের উজিরপুরে একই দিনে দুই শ্রমিক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিনে উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামে ও বামরাইল ইউনিয়নের মুগাকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামে কৃষক নগেনের বাড়িতে ধান কাটতে আসে বাঘেরহাট জেলার পিছিডেমা গ্রামের মৃত মনসুর শেখের ছেলে জব্বার শেখ (৫৮) । ভোর ৬টায় ওই বাড়ির একব্যক্তি পুকুরপাড়ের আম গাছের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
উজিরপুর মডেল থানার এসআই কমল জানান, ধানকাটার জন্য জব্বার শেখ গত মাসের ২৩ তারিখে বাঘেরহাট থেকে ৩২ জনের একটি দলের সঙ্গে জল্লায় আসেন। এখান থেকে ৬ জনের একটি দল নিয়ে নগেন নামক এক ব্যক্তির ধানকাটা শুরু করে।
তার সঙ্গে থাকা অন্য শ্রমিকরা জানান, ৩০ এপ্রিল রাতে মোবাইল ফোনে বাড়ির কারো সঙ্গে উচ্চস্বরে কথা বলেছিলেন। ওই রাতেই কোনো এক সময় গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবার জানান।
এসআই কমল জানান, পরিবার পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও ওই এলাকার স্থানীয় গণ্যমান্যদের সুপারিশের প্রেক্ষিতে লাশ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
এছাড়া উপজেলার বামরাইল ইউনিয়নের মুগাকাঠী গ্রামের আ. খালেক হাওলাদারের ছেলে অটোড্রাইভার সবুজ হাওলাদার (২৭) পিতামাতার সঙ্গে অভিমান করে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ সময় তার স্ত্রী পিতার বাড়িতে অবস্থান করেছিলেন। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
উজিরপুর মডেল থানার ওসি মো. জিয়াউল আহসান জানান, একই দিনে দুইটি আত্মহত্যার ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051