সিলেটের গোয়াইনঘাট সীমান্তে কাওসার আহমদ (৩০) নামে এক মাদরাসা শিক্ষকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত সামসুল ইসলামকে (৩১) আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সংগ্রাম বিজিবি ক্যাম্পের পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কাওসার আহমদ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কালাম বহরপুর গ্রামের আব্দুল বাছিরের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে একটি মাদরাসায় শিক্ষকতা করতেন। আর অভিযুক্ত সামসুল চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মিয়ারপাড়া দাদনচক গ্রামের নজরুল ইসলামের ছেলে।
সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, ‘মেয়ে সেজে সামসুল ফেসবুকে কাওসারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে জাফলংয়ে সামসুলের সঙ্গে দেখা করতে আসেন কাওসার। তাকে সীমান্ত এলাকায় ঘটনাস্থলে দেখা করতে বলা হয়। সেখানে পৌঁছানোর পর কাওসারকে খেলনা পিস্তল দেখিয়ে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়।’
তিনি বলেন, ‘হত্যার পর সামসুল মরদেহ ফেলে চলে যান হোটেলে। ৯ দিন আগে আইনশৃঙ্খলা বাহিনীর লোক পরিচয় দিয়ে ওই হোটেলে উঠেছিলেন তিনি। যে কারণে সবাই তাকে সমীহ করে চলতো। নিহতের মোবাইল ফোনের সূত্র ধরে ওই হোটেল থেকে তাকে আটক করা হয়। আটকের পর প্রাথমিকভাবে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051