মেয়ের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাবেক বিচারপতি মো. শামসুল হুদা। বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় তিনি এ জিডি করেন। থানার ওসি মামুনুর রশীদ এ তথ্য জানিয়েছেন।
সাবেক বিচারপতি শামসুল হুদার করা জিডির বরাত দিয়ে পুলিশ জানায়, শামসুল হুদার মেয়ে তুহিন সুলতানা স্বামীকে তালাক দিয়েছেন। তিনি আরেকজনের সঙ্গে চলে গেছেন। তাই তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই। মাঝে একদিন তুহিন সুলতানা বিচারপতির বাসায় এসে স্বর্ণালঙ্কার নিয়ে যান। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলাও হয়েছিল।
শামসুল হুদার স্ত্রীর নামে নিবন্ধন করা মুঠোফোনের সিম ব্যবহার করে মজার টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহসান স্বপ্নর সঙ্গে আঁতাত করে তুহিন শামসুল হুদার মানহানি করেছেন। ভবিষ্যতে এ বিষয়ে প্রয়োজনে মামলা করবেন বলেও জিডিতে বলা হয়।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051