সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মেয়েকে হত্যার পর এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বাঙালা ইউনিয়নের বিনায়েকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজিব আহমেদ (৪৫) নিজ বাড়িতে তার আট বছরের মেয়ে রাকা খাতুনকে গলাটিপে হত্যা করেন।পরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি।
স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে রাজিব মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
ঘটনাস্থল পরিদর্শন করার কথা জানিয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তাদের মৃত্যুর বিষয়ে সঠিক তথ্য জানা যাবে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051