1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মেয়রের মামলায় খুলনায় সাংবাদিক সবুর রানা কারাগারে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১ ১০:৪০ pm

খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সাংবাদিক এম এ সবুর রানাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সবুব রানা রামপাল উপজেলার সিংগড় ঘুনিয়ার মৃত ডা. আজিজ মোল্লার ছেলে।

তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজের রামপাল প্রতিনিধি ও রামপাল প্রেস ক্লাবের সভাপতি।

বৃহস্পতিবার (০৩ জুন) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শাহীদুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

আমামিপক্ষের আইনজীবী বেলাল হোসেন জানান, জামিনের জন্য আবেদন করলে নিম্ন আদালতে নামঞ্জুর করেছেন। তিনি এ জন্য উচ্চ আদালতে আবেদন করবেন।

আদালত সূত্রে জানা গেছে, ১৮ এপ্রিল এনটিভি’র খুলনা প্রতিনিধি আবু তৈয়ব মুন্সির ব্যবহৃত ফেসবুক আইডি থেকে খুলনা সিটি মেয়রের বিপক্ষে একটি স্ট্যাটাস দেওয়া হয়। যে কারণে তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন। এ ঘটনার পরে ২০ এপ্রিল মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা সদর থানায় দুই জন সাংবাদিকের নামোল্লেখ করে মামলা দায়ের করেন। ওই দিন রাতে এনটিভি খুলনা প্রতিনিধি আবু তৈয়ব মুন্সিকে গ্রেফতার করে পুলিশ। ২১ দিন কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্ত হন।

বৃহস্পতিবার এ মামলার অপর আসামি সাংবাদিক এম এ সবুর রানা জামিনের জন্য আদালতে হাজির হন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শাহীদুল ইসলাম তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

গত ১৮ এপ্রিল সাংবাদিক আবু তৈয়ব তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ‘বন্ড লাইসেন্স ম্যানেজিং ডিরেক্টর খুলনা সিটি মেয়র? শুল্ক ফাঁকির জন্য আড়াই কোটি টাকার অর্থ দণ্ড, পাঁচ কোটি ৫৩ লাখ টাকা দাবিনামা। ‘বন্ড লাইসেন্স বাতিল’ শিরোনামে একটি দীর্ঘ পোস্ট দেন। ওই পোস্টটি শেয়ার করেন সবুর রানা।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ