মলিন মুখে, পা গুটিয়ে জেলখানার ভেতরে বসে আছেন মেহজাবীন। পরনে সাদা শাড়ি তাতে নীল স্ট্রাইপ। সঙ্গে সাদা ব্লাউজ। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন অনিশ্চিতভাবে।
শনিবার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে দেখা যায় কারাগারে কয়েদির ভূমিকায় এই অভিনেত্রী। যেন বন্দী কারাগার থেকে মুক্তির পথ খুঁজছেন চোখ এবং শরীরী ভাষায়।
এভাবে মলিন মুখে কেন বসে আছেন মেহ্জাবীন? জানা গেছে, ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির প্রযোজনায় নতুন কনটেন্টের অভিনয় ছিল এটি।
চরকি সূত্রে জানা গেছে, এই প্রথম তাদের কোনো কনটেন্টে কাজ করছেন মেহ্জাবীন চৌধুরী। তার এই লুক কোন কনটেন্টের জন্য, তা এখনই প্রকাশ করছে না চরকি। তার এই ওয়েব চমকে সঙ্গে থাকছেন আফরান নিশো।
জানা গেছে, নিশোকেও এখানে একেবারে ভিন্ন লুকে দেখা যাবে। যা শিগগিরই স্পষ্ট করবেন তারা।
বছরের শুরুতেই চরকি ঘোষণা দেয়, এ বছর দর্শকদের জন্য নানা আয়োজনে সাজানো হয়েছে চরকি। অরিজিনাল সিনেমা, সিরিজ ও শর্টফিল্ম রিলিজ দিয়ে সারা বছর দর্শক মাতিয়ে রাখার প্রতিশ্রুতি থেকেই একের পর এক কনটেন্টের রিলিজ দেবে চরকি।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051