1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘মেসি মেসি’ রবে মুখর বার্সেলোনার মাঠ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১ ১১:০২ am

লিওনেল মেসিকে ছাড়াই লা লিগা শুরু করল বার্সেলোনা। মেসি বিহীন বার্সায় আগ্রহ নেই অনেক ফুটবলপ্রেমীর।

কিন্তু সেদিকে ভাবনার সময় নেই বার্সার। মেসিকে ভুলে নতুন এক শুরুর ডাক দিয়েছেন কোচ রোনাল্ড কোম্যান।

আর কোম্যানের সে ডাকে যেন অন্তত প্রথম ম্যাচে দারুণভাবে সাড়া দিল তার শিষ্যরা।

লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের জালে এক হালি পূরণ করেছে বার্সেলোনা। অবশ্য দুটি হজমও করেছে।

মেসি বিহীন উড়ন্ত বার্সাকে সরাসরি দেখেছে কয়েক হাজার দর্শক। করোনা ইস্যু কাটিয়ে ন্যু ক্যাম্পে সাড়ে সতের মাস পর ফিরেছে দর্শক। দর্শকদের মধ্যে মেসিভক্তরাও ছিল অনেক। অনেকের গায়ে মেসির সেই ১০ নম্বর খচিত জার্সি দেখা গেছে।

ম্যাচের বয়স যখন দশ মিনিট, তখন মেসি মেসি মেসি রবে মুখর হলো বার্সার মাঠ। যদিও মাঠ দূরের কথা, মেসির অবস্থান তখন স্পেনেও ছিল না। আগের দিনই প্যারিসে নিজের নতুন ক্লাবের খেলা উপভোগ করেছেন মেসি।

যে ম্যাচে দুর্দান্ত পারফর্ম দেখিয়েছেন পিএসজি ফরোয়ার্ড এমবাপ্পে। স্ট্রাসবার্গকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে পিএসজি।

এদিকে রোববার রাতে রিয়াল সোসিয়েদাদকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। লিওনেল মেসি সে খেলা হয়ত টিভিসেটের সামনে বসেই দেখেছেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ