জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয় পেল বার্সেলোনা। ম্যাচের শুরুতে উসমানে দেম্বেলের গোলে এগিয়ে যাওয়া, আর শেষ সময়ে পেনাল্টি থেকে লিওনেল মেসির গোল। যদিও ম্যাচটিতে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারেনি জুভেন্টাস। করোনা থেকে সেরে উঠতে না পারায় খেলা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর।
বুধবার রাতে তুরিনোর আলিয়াঞ্জ স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচটিতে ২-০ ব্যবধানের জয় পায় রোনাল্ড কুম্যানের দল। এর আগে হাঙ্গেরিয়ান ক্লাব ফেরেঙ্কভারোসকে ৫-১ ব্যবধানে উড়িয়ে প্রতিযোগিতাটির নতুন মৌসুমে শুভ সূচনা করেছিল তারা।
জুভেন্টাসের মাঠে ম্যাচের চতুর্দশ মিনিটেই এগিয়ে যায় অতিথি দল। আর শেষ সময়ে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় বার্সেলোনা। এগিয়ে যেতেও সময় লাগেনি তাদের। মেসির পাস থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে জালে বল জড়ান ফরাসি ফরোয়ার্ড দেম্বেলে।
এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও দৃঢ় করল বার্সেলোনা।
একই দিন ‘এইচ’ গ্রুপের ম্যাচে তুরস্কের ইস্তানম্বুল বাসাকসেহিরকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। একই গ্রুপে জার্মান ক্লাব লাইপজিগের বিপক্ষে ৫-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ‘ই’ গ্রুপে রুশ ক্লাব ক্রাসোন্দারের বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে চেলসি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051