নাশভিলকে হারিয়ে লিগস কাপের শিরোপা জিতে নিল ইন্টার মায়ামির। ফলে প্রথমবারের মতো কোনো শিরোপা জয়ের স্বাদ পেল দলটি।
লিগস কাপের ফাইনালে ন্যাশভিলে এফসির মুখোমুখি হয় লিওনেল মেসির ইন্টার মায়ামি। আজ রবিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় ন্যাশভিলের জিওডিস পার্ক স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটিতে দু’দল মুখোমুখি হয়।
পুরো আসরে দেখানো দুর্দান্ত ফর্ম ফাইনালেও টেনে নিয়ে এসেছেন মেসি। সতীর্থের কাছ থেকে বল পেয়ে দুই ডিফেন্ডারকে ড্রিবলিংয়ে বোকা বানান তিনি, এরপর বাঁ-পায়ের সেই চিরচেনা শট। ডি-বক্সের কোনা থেকে নেওয়া শটটি ন্যাশভিলে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায়।
ম্যাচের ২৪ মিনিটেই ডি বক্সের বাইরে দারুণ এক গোল করেন আর্জেন্টাইন মহাতারকা। এটি চলমান লিগে তার দশম এবং ফাইনালের মঞ্চে ৩৭ গোল। বিরতিতে যাওয়ার আগে মায়ামি ১-০ গোলে এগিয়ে ছিল।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051