এটা সবাই জানে যে বার্সেলোনার বর্তমান কোচ রোনাল্ড কোম্যানের সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক মোটেও ভালো নয়। মেসির কারণে চাকরিও যেতে পারে কোম্যানের। এর মাঝেই জানা যাচ্ছে, আগের কোচ কিকে সেতিয়েনের সঙ্গেও মেসির সম্পর্ক খুব খারাপ না হলেও সুবিধার ছিল না। একদিন পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে মেসির মতো ফুটবলারকে ড্রেসিংরুম থেকে বের করে দেওয়ার কথা বলেছিলেন সেতিয়েন! সম্প্রতি সেতিয়েন নিজেই এই তথ্য প্রকাশ করেছেন।
গত মৌসুমে সেল্টা ভিগোর মাঠে বার্সেলোনার ম্যাচের কয়েক দিন আগে মেসিদের ধমক দিয়েছিলেন সেতিয়েনের সহকারী এদের সারাবিয়া। এতে তার ওপর খেপে উঠেছিলেন বার্সেলোনার তারকারা। এরই রেশ পড়েছিল সেল্টার ম্যাচে। ওই ম্যাচের বিরতিতে সারাবিয়া যখন খেলোয়াড়দের নির্দেশনা দিচ্ছিলেন, মেসি তাকিয়ে ছিলেন অন্যদিকে। লুইস সুয়ারেস ডাকলেও তিনি আসেননি। ম্যাচের পর সেতিয়েন তাঁর শিষ্যদের কড়াভাবে সমালোচনা করেছিলেন।
সেতিয়েনের এমন কড়া কথা ভালো লাগেনি মেসির। তিনি খেলোয়াড়দের সম্মান দিয়ে কথা বলতে বলেছিলেন। তাঁর বক্তব্য ছিল, কোচের চেয়েও যে খেলোয়াড়দের অর্জন অনেক বেশি, তাঁদের সম্মান করা উচিত। এর পরই নাকি মেসিকে বেরিয়ে যেতে বলেছেন সেতিয়েন। কিথি হুগেসের ভাষ্যমতে সেতিয়েন মেসিকে বলেছেন, 'আমি যা বলছি সেটা ভালো না লাগলে দরজা খোলা আছে।' এমন উত্তরে বার্সেলোনা অধিনায়ক আর কিছু বলেননি। শুধু হেসেছিলেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051