কুলাউড়া উপজেলায় হাজিপুর ইউনিয়নের সাবেক মেম্বারের বাড়ি থেকে তাসলিমা আক্তার রায়না (১৭) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাসলিমা আক্তার রায়না ভুইগাঁও গ্রামের মৃত জামাল মিয়ার মেয়ে।
স্থানীয় লোকজন জানান, হাজীপুর ইউনিয়নের ভুইগাঁও গ্রামের সাবেক ইউপি সদস্য নূর আহমদ চৌধুরী বুলবুলের বাড়িতে গৃহকর্মী রায়না গত এক বছর যাবত কাজ করছে। মঙ্গলবার দুপুরে বাড়ির পরিবারের সদস্যদের অগোচরে একটি কক্ষের বাথরুমে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। অনেক খোঁজাখুঁজির পর তার খোঁজ না পেয়ে একপর্যায়ে বাথরুমে রায়নার ঝুলন্ত লাশ পাওয়া যায়।
কুলাউড়া থানা পুলিশকে ঘটনা জানালে এসআই সাদির হোসেন ঘটনাস্থলে যান। নিহত রায়নার সুরতহাল রিপোর্ট শেষে লাশ থানায় নিয়ে যান।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় জানান, লাশ ঝুলন্ত অবস্থা থেকে নিহত রায়নার মা ফাঁস খুলে নিচে রাখেন। পুলিশ ঝুলন্ত অবস্থায় পায়নি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051