নেত্রকোণা প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়,ঢাকা মেডিকেল কলেজ,প্রকৌশল বিশ্ববিদ্যালয়,জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশ-বিদেশের বিভিন্ন নামকরা শিক্ষা প্রতিষ্টানে লেখাপড়ার সুযোগ পাওয়া নেত্রকোনার শিক্ষার্থীদের সংবর্ধণা দেয়া হয়েছে।
নেত্রকোণা সরকারি কলেজের উদ্যোগে কলেজের প্রাক্তন এবং বর্তমান শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে শুক্রবার বিকেলে কলেজ প্রাঙ্গণে মেধাবী শিক্ষার্থীদের জন্য এ সংবর্ধাণার আয়োজন করা হয়।
নেত্রকোণা সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তাহের খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কলেজের প্রাক্তন ছাত্র ও জেলা বিএনপির সভাপতি এবং নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) জাতীয় সংসদ সদস্য বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
সংবর্ধণা অনুষ্টানে দেশ-বিদেশের বিভিন্ন মেডিকেল,বুয়েট ও বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে সুযোগ পাওয়া দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন,কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ এর আহ্বায়ক ও বিভাগীয় প্রধান, পদার্থ বিজ্ঞান বিভাগ নেত্রকোণা সরকারি কলেজ প্রফেসর বাবুল চন্দ্র রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু,নেত্রকোণা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল কাদির ফকির ,নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী।
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051