মেট্রোরেলের আরও ১০টি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে বিদেশি জাহাজ এমভি হরিজন।
মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে পানামা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি হরিজন-৯ মোংলা বন্দরের সাত নম্বর জেটিতে নোঙ্গর করেছে।
কাস্টমস ক্লিয়ারেন্স ও প্রয়োজনীয় দাপ্তরিক কাজ শেষে কোরবানির ঈদের পরে জাহাজ থেকে বগী ও ঈঞ্জিন খালাস করা হবে।
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের কন্ট্রাক্ট প্যাকেজ-০৮ এর প্রকল্প ব্যবস্থাপক এবিএম আরিফুর রহমান জানান, তৃতীয়বারের মতো মোংলা বন্দরে মেট্রোরেলের ১০টি বগি এসে পৌঁছেছে। প্রয়োজনীয় দাপ্তরিক কাজ শেষে যতদ্রুত সম্ভব নদীপথে এই বগি ও আনুসঙ্গিক যন্ত্রপাতি ঢাকায় নেওয়া হবে।
এর আগে, এই বন্দর থেকে আমরা দুই দফায় ১২টি বগি খালাস করেছি। এখন থেকে এক-দেড়মাস পরপর নিয়মিত মেট্রোরেলের বগী ও যন্ত্রপাতি মোংলা বন্দরে আসবে। ২০২১-২০২২ সালের মধ্যে এই প্যাকেজের আরও ১৩৮টি রেলওয়ে কার মোংলা বন্দর দিয়ে আমদানি, ছাড়করণ ও পরিবহণ করা হবে বলেও জানান তিনি।
বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, মেট্রোরেল কর্তৃপক্ষের আমদানিকৃত ১০টি বগি নিয়ে এমভি হরিজন-৯ নামক একটি বিদেশি জাহাজ মোংলা বন্দরে পৌঁছেছে। ঈদের ছুটির মধ্যেও বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বিদেশি জাহাজটিকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে। কাস্টমস ক্লিয়ারেন্সসহ আনুসঙ্গিক দাপ্তরিক কাজ শেষে মেট্রোরেলের নিজস্ব ব্যবস্থাপনায় তারা ঢাকা নেওয়ার ব্যবস্থা করবেন।
গত ৩১ মার্চ এমভি এসপি এন ব্যাংকক ৬টি এবং ৫ মে এমভি ওশান গ্রেস নামক বাণিজ্যিক জাহাজ ৬টি বগি নিয়ে মোংলা বন্দরে আসে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051