1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মেজর হাফিজ মন্ত্রীত্ব পাওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:২৩ pm

মাহবুব আলম, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)-কে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় আনন্দে ভাসছে লালমোহন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল থেকেই দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
উপজেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বরে নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগানে মুখরিত করে তোলেন পৌর এলাকা। উচ্ছ্বসিত কর্মীরা একে অপরকে রঙ মেখে আনন্দ উদযাপনে মেতে ওঠেন।

সন্ধ্যার পর লালমোহন উপজেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল বলেন, মেজর হাফিজ উদ্দিন আহমেদ মন্ত্রী হওয়ায় লালমোহনসহ সমগ্র ভোলায় উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। একই সঙ্গে সাধারণ মানুষের কল্যাণে তিনি কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। তিনি লালমোহনবাসীর পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-কে ধন্যবাদ জানান।

এ সময় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল আজিজ শাহিন, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ