1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

মেজর হাফিজের প্রতি খোলা চিঠি পাঠালেন অস্ট্রিয়া প্রবাসী তরুন সমাজ সেবক নকিব তালুকদার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ ৯:৫৬ pm

মাহবুব আলম, লালমোহন ( ভোলা )  প্রতিনিধিঃ নকিব তালুকদার, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বসবাস করছেন। জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে সব সময়ই তিনি দলটির শুভ কামনা করেন। তিনি ভোলা জেলার লালমোহন উপজেলার কৃতি সন্তান। লালমোহন -তজুমদ্দিন এর গণমানুষের নেতা বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খোলা চিঠি লিখেন তা পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো।

” জীবনের পড়ন্ত বেলায় আপনার আদর্শের নেতৃত্ব গড়ুন। নির্লোভ মানুষদের নেতৃত্বে আনুন ”

বাংলাদেশের রাজনীতির আকাশে এক অজেয় ধুমকেতু, এক উজ্জ্বল নক্ষত্র মেজর – অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কিছু ব্যক্তি সময়ের সীমানা অতিক্রম করে চিরভাস্বর হয়ে উঠেছেন। ৭১’ এর রণাঙ্গনে জীবন বাজি রাখা মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম স্যার তেমনই রাজনৈতিক অঙ্গনে একজন চিরভাস্বর নেতা, যিনি কেবল একটি রাজনৈতিক দলের নেতা নন, যিনি একজন আদর্শিক মানুষ, একজন কীর্তিমান ফুটবলার, একজন আদর্শিক রাজনীতিক ৭১’ এর মহান মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করা রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত বীরবিক্রম।

আমি সঙ্গত কারণে আপনার আদর্শের নেতৃত্বের কথা আজ লিখছি। কারণ মাঝি ছাড়া যেমন নৌকা চলে না তেমনি আদর্শবান নেতা বা নেতৃত্ব ছাড়া সমাজ, দেশ, জাতি চলতে পারে না। একটি সুন্দর সমাজ গড়তে হলে প্রথমে আদর্শবান নেতৃত্ব প্রয়োজন। কারণ আদর্শবান নেতৃত্ব না হলে ওই সমাজে কখনো আদর্শবান মানুষ তৈরি হয়না। সমাজের নীতিনির্ধারক যারা তাদের আদর্শ যদি না থাকে  তাহলে সুষ্ঠু ও সুন্দর সমাজ গঠন সম্ভব নয়। একটি সৎ, ন্যায়নিষ্ঠ, বলিষ্ঠ সমাজ গঠনে আদর্শবান নেতৃত্বের বিকল্প নাই। নশ্বর জগতে যারাই বিখ্যাত ও স্বনামধন্য ব্যক্তি হিসেবে সুন্দর সমাজ গড়ার আন্দোলনে নেতৃত্ব দিয়ে নিজেরা সফল হয়েছেন। তাঁরা প্রত্যকেই নিজের আদর্শের লোকদের বাছাই করে নেতৃত্বে এনেছেন। যাঁর আদর্শেই আপনি অনুপ্রাণিত হয়ে থাকেন না কেন, ব্যক্তিগত জীবনে যদি আপনার আদর্শ আপনার কর্মীদের কর্মে প্রতিফলিত হয়, তবেই সুন্দর সমাজ গড়া সহজ হবে। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার শুধু রাষ্ট্রের নীতি নয়, বরং একটি সুস্থ, কল্যাণকর ও টেকসই সমাজ গঠনের অপরিহার্য ভিত্তি। এই তিনটি নীতি নিশ্চিত হলে সমাজে শান্তি, নৈতিকতা ও সুবিচার প্রতিষ্ঠিত হয়। আর এটি তখনই নিশ্চিত হবে যখন আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।

সমাজকে যদি একটি ফুলের বাগান হিসেবে কল্পনা করেন তাহলে সমাজের প্রতিটি মানুষই একেকটি ফুল। আর এই ফুলের বাগানে সুন্দর ফুল তখনি ফুটবে যখন ফুলের বাগানটি সঠিক নিয়মে পরির্চযা করা হবে। সমাজে আদর্শবান নেতৃত্ব না হলে ফুলের বাগান কখনো পরিচর্যা হবে না। আর সুন্দর ফুলও ফুটবে না। নীতি নৈতিকতা সম্পন্ন আদর্শবান মানুষ না হলে ওই সমাজে সামাজিক অবক্ষয় দেখা দিবে।

মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম স্যারের কাছে আমার অনুরোধ থাকবে, যুদ্ধের ময়দানে যখন মুহু-মুহু কামানের গোলা আর বন্দুকের তপ্ত ঝাঝালো বুলেট আপনার দিকে ধেয়ে আসছিল তখন আসমানের দিকে তাকিয়ে দু’নয়নের টলটলে অশ্রু নির্গত করে আল্লাহর ওপর ভরসা করে যুদ্ধ চালিয়ে গেছেন। দেশের মানুষ আর সুন্দর একটি মাতৃভূমির জন্যই জীবন বাজি রাখা এক অপ্রতিরোধ্য যোদ্ধা আপনি। জীবনের পড়ন্ত বেলায় মহান মুক্তিযুদ্ধের সেই দেশপ্রেমের চেতনা নিয়ে আপনি লালমোহন- তজুমুদ্দিনে আপনার আদর্শের নেতৃত্বকে সুন্দরভাবে সাজান।

আপনি নির্লোভ, সৎ ও চরিত্রবান একজন মানুষ, উপজেলা থেকে ওয়ার্ড পর্যন্ত যারা নির্লোভ মানুষ তাদের নেতৃত্বে আনুন। অনেক নির্লোভ মানুষ আছে যারা রাজনীতি করেন নেতৃত্বকে উপভোগ করার জন্য তাঁরা কোন ধান্দাবাজির জন্য রাজনীতি করেন না, এসব মানুষদের নেতৃত্বে আনুন। একইভাবে যারা দেশপ্রেম নিয়ে সমাজসেবা করেন, রাজনীতি করেন তাদের উপজেলা পর্যায়ে শীর্ষ নেতৃত্বে আনুন। আপনি যেমন মানুষ, সেইসব গুনের অধিকারী আপনি খুঁজে-খুঁজে তাদের চিহ্নিত করে তাদের নেতৃত্বে এনে লালমোহন- তজুমুদ্দিনে আপনার আদর্শের নেতৃত্বকে ঢেলে সাজান। তাহলেই আপনার রাজনৈতিক জীবন স্বার্থক হবে। আপনি যেমন দেশপ্রেমিক, নীতিবান, সৎ, আদর্শিক মানুষ,আপনার ছেলেরাও আপনার আদর্শে গড়া মানুষ।

আপনার সন্তানরা যদি রাজনীতিতে আসতে চায় তাহলে লালমোহন-তজুমুদ্দিনকে আপনি আপনার আদর্শের নেতৃত্বে ঢেলে সাজান এতে করে আপনার ছেলেদের  রাজনীতির পথ সহজ হবে। আপনি আপনার নীতি আদর্শে অটল থেকে আপনার আদর্শিক নেতৃত্বকে সাজান। কারো সাথে কোন ধরনের আপস করবেন না।

নকিব তালুকদার
ভিয়েনা অস্ট্রিয়া



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ