নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মাছ ধরার একটি নৌকা ডুবে অমর জলদাস (১৬) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিলন (১৮) নামে আরও এক জেলে নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (০৬ নভেম্বর) সকালে মেঘনা নদী থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। নিহত অমর জলদাস উপজেলার তমরুদ্দি ইউনিয়নের আঠারো বেকী গ্রামের প্রেমলাল মাঝির ছেলে।
এরআগে, বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাতে উপজেলার ১১ নম্বর নিঝুম দ্বীপ ইউনিয়নের পূর্ব পাশের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত উপজেলার আঠারো বেকী গ্রামের সূর্য মাঝির ছেলে মিলন নিখোঁজ রয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গভীর রাতে কাদির খাল থেকে সুমন মাঝির নেতৃত্বে ৫ জেলের একটি দল নৌকা নিয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যায়। তখন একটি বড় ঢেউয়ে নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়। এতে অমর জলদাস নামে একজন নিহত ও মিলন নিখোঁজ হন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051