নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনায় মাছ ধরার একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা ইনসাফ হোসেন (১৬) ও রাজিব হোসেন (১৪) নামে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে আরও ৯ জেলেকে।
শুক্রবার সকালে ভাসানচরের দক্ষিণপূর্ব পাশের মেঘনা নদী থেকে জেলেদের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করে হাতিয়া থানা ও নৌপুলিশ।
নিহতরা হলেন– চরকিং ৯নং ওয়ার্ডের রহমতউল্যার ছেলে ইনসাফ হোসেন ও চরঈশ্বর ৪নং ওয়ার্ডের ফারুক আহমদের ছেলে রাজিব হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে একটি ট্রলার নিয়ে ১১ জেলে মেঘনায় মাছ ধরতে যান। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মাছ ধরার সময় তাদের ট্রলারটি ভাসানচরের দক্ষিণপূর্ব পাশের মেঘনায় প্রবল জোয়ারের কবলে পড়ে।
কিছুক্ষণের মধ্যে তাদের ট্রলারটি উল্টে গিয়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ৯ জেলে সাঁতার দিয়ে কূলে উঠে এলেও ইনসাফ ও রাজিব নিখোঁজ ছিল।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের বলেন, জেলেদের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে নৌপুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051