1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মেঘনায় ট্রলারডুবি, মা ও দুই সন্তানসহ নিখোঁজ ৬

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩ ১১:১০ pm

মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের সীমান্তবর্তী মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এতে মা ও তার দুই সন্তানসহ ছয়জন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গজারিয়া ঘাটের অদূরে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- সুমনা, তার মেয়ে জান্নাতুল মাওয়া ও সাফা।

বেঁচে যাওয়া যাত্রী রিয়াদ জানান, বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়ার উপজেলার দৌলতপুর থেকে ১১ জন আত্মীয়-স্বজনজন মিলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জ এলাকায় ভ্রমণ করতে গিয়েছিলেন। সন্ধ্যায় গজারিয়ায় ফেরার পথে মাঝ নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় তাদের ট্রলার ডুবে যায়। এসময় স্থানীয়দের সহযোগিতায় অন্যরা তীরে পৌঁছাতে পারলেও নিখোঁজ হন ছয়জন। এদের মধ্যে একই পরিবারের তিনজন।

ফায়ার সার্ভিস মুন্সীগঞ্জ সদর ইউনিটের লিডার মনিরুজ্জামান খোকন বলেন, নিখোঁজদের মধ্যে চারজন শিশু ও দুজন নারী। বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় অভিযান চালানো যাচ্ছে না। সকাল হলে অভিযান চালানো হবে বলে জানান তিনি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ