মেক্সিকোতে ট্রাকের পেছনে লুকিয়ে থাকা ৩৭ বাংলাদেশিকে উদ্ধার করেছে সেখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউটের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, দুইটি ট্রাকের ভেতরে গাদাগাদি করে লুকিয়ে থাকা ১২ দেশের ছয়শ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়।
এক বিবৃতিতে ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট জানিয়েছে,দেশটির দক্ষিণ-পূর্ব প্রদেশের ভেরাক্রুজে মধ্য আমেরিকা, আফ্রিকা এবং ভারতীয় উপমহাদেশ থেকে আসা ১৪৫ জন নারী ও ৪৫৫ জন পুরুষকে উদ্ধার করা হয়।
তাদের মধ্যে বেশিরভাগই মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা, হন্ডুরাস এবং নিকারাগুয়ার নাগরিক। ৩৭ বাংলাদেশি ছাড়াও ছয়জন ঘানার নাগরিক, ভারতের একজন এবং ক্যামেরুনের একজন নাগরিক রয়েছেন বলে বিবৃতিতে বলা হয়েছে।
মানবাধিকার কমিশনের স্থানীয় প্রধান টোনাটিউহ হার্নান্দেজ বলেছেন, অভিবাসনপ্রত্যাশীরা দুটি ট্রাকের ট্রেলারে লুকিয়ে ছিলেন।
অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে শিশু, অপ্রাপ্তবয়স্ক, অন্তঃস্বত্ত্বা নারী ও অসুস্থ মানুষও হয়েছেন বলে জানিয়েছেন টোনাটিউহ হার্নান্দেজ।
মধ্য আমেরিকা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার করিডর হিসেবে মেক্সিকো দিয়ে বিপুল সংখ্যক অভিবাসনপ্রত্যাশী স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়।
২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের সেপ্টম্বর পর্যন্ত ১৭ লাখ অভিবাসনপ্রত্যাশী অবৈধভাবে মেক্সিকো দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছে বলে ওয়াশিংটন জানিয়েছে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051