1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘মৃত’ ঘোষণার পর গাড়িতে তুলছিল মর্গের কর্মীরা, নড়ে উঠল রোগী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মে, ২০২২ ৩:২০ pm

মৃত ঘোষণা করে কিছুক্ষণ ফেলে রাখার পর ব্যাগে ভরে বৃদ্ধকে গাড়িতে তুলছিল মর্গের কর্মীরা। এমন সময় তারা বুঝতে পারে, রোগী এখনো বেঁচে আছে। ঘটনাটি ঘটেছে চীনের সাংহাইয়ে।

এ ঘটনায় জড়িত থাকায় সাংহাই কেয়ার হোমের চারজন কর্মীকে বরখাস্ত করেছে জেলা কর্তৃপক্ষ।

গত রবিবার সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, মর্গে কর্মরত দুজন ব্যক্তি লাশের ব্যাগে এক ব্যক্তিকে উঠিয়েছে। এরপর তা গাড়িতে তোলার চেষ্টা করছে।

ভিডিওতে আরো দেখা যায়, ওই দুই ব্যক্তি লাশের ব্যাগটি খুলে দেখছে। এমন সময় তাদের একজন বলে ওঠে, রোগী এখনো বেঁচে আছে।

চীনের সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। নেটিজেনরা এ ঘটনায় দোষীদের কঠোর বিচার দাবি করেছেন।

গতকাল সোমবার সাংহাই জেলার কর্মকর্তারা বলেছেন, ওই রোগীকে পরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। এ ঘটনায় পাঁচজন কর্মী এবং একজন চিকিৎসকের ব্যাপারে তদন্ত করা হচ্ছে।

ওই কেয়ার হোমের পরিচালক, উপ-পরিচালকসহ চারজনকে বরখাস্ত করা হয়েছে। তিয়ান নামে একজন চিকিৎসক বরখাস্ত হয়েছেন এ ঘটনায়। তার লাইসেন্সও প্রত্যাহার করা হয়েছে।
সূত্র: বিবিসি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ