1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মৃত্যু জেনেও অবৈধপথে ইতালি ছুটছে যুবকরা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৩৪ pm

অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় বাড়ছে প্রাণহানি। দালালের প্রলোভনে জীবনের ঝুঁকি নিয়ে যুবকরা সমুদ্র পাড়ি দিতে গিয়েই মৃত্যুর মুখে পড়ছে। এতে নিঃস্ব হচ্ছে অনেকেই। গেল ১০ বছরে মাদারীপুরে ৩২৯টি মানব পাচার মামলা হলেও একটিরও হয়নি বিচার। এতে আরও বেপরোয়া হয়ে উঠছে দালালচক্র। অপরাধ বিশ্লেষকরা বলছেন, সামাজিক আন্দোলন গড়ে তুললেই এই অপরাধ কমিয়ে আনা সম্ভব।

জানা যায়, ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অনেক বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে গেল ১০ বছরে মাদারীপুরের শতাধিক যুবক রয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। সবশেষ ১৪ ফেব্র“য়ারি তিউনিসিয়ায় নৌকায় আগুন ধরে মারা যাওয়া আট বাংলাদেশির মধ্যে পাঁচজন মাদারীপুর ও তিনজন পার্শ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুরের বাসিন্দা।

স্থানীয়রা বলেন, এলাকার অল্প বয়সি তরুণ ও যুবকরা দালালের খপ্পরে পড়ছেন। দালালদের প্রলোভনে ভিটেমাটি বিক্রি করার পাশাপাশি সুদে টাকা এনে সন্তানদের অবৈধভাবে বিদেশে পাঠান অভিভাবকরা। দুর্ঘটনায় সন্তান মারা যাওয়ায় নিঃস্ব হয় পরিবারগুলো।

মানবাধিকার কর্মীরা বলছেন, দালালচক্রকে নির্মূল না করায় একের পর এক নৌকাডুবিতে মারা যাচ্ছে মানুষ। প্রতিরোধে প্রয়োজন জনপ্রতিনিধিদের আন্তরিকতা আর সচেতনতা বৃদ্ধি করা।

অপরাধ বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় জেলাজুড়ে গড়ে উঠেছে একাধিক দালালচক্র। থানায়ও রয়েছে বড় সিন্ডিকেট। যদিও পুলিশ বলছে, শুধু আইনের প্রয়োগেই থামবে না এই অপরাধ। গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন।

জেলা পুলিশের তথ্য মতে, গেল ১০ বছরে মাদারীপুরে ৩২৯টি মানব পাচার মামলা হয়েছে। এর মধ্যে মীমাংসা হয়েছে ১১১টি মামলা। বিচার হয়নি একটিরও। এমন দুর্ঘটনায় নিহতের স্বজনদের অনেক সময় মামলাও করতে দেয়নি দালালচক্র। সামান্য কিছু টাকা দিয়ে মীমাংসার চেষ্টা চালায় তারা। এতে কমছে না এমন দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা।

একাধিক সূত্র জানায়, ২০১৩-২৩- এই ১০ বছরে জেলার বিভিন্ন থানায় মামলার সংখ্যা ২৯২টি। আদালতে ৩৭টি মামলা করা হয়। মামলায় আসামি ১৪৬৬ জন হলেও গ্রেফতার হয় মাত্র ২৮৭ জন। আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয় ৯৬টি মামলার, আর আদালতে চূড়ান্ত রিপোর্ট জমা পড়ে ৮৭টি মামলার। এছাড়া এখন পর্যন্ত ১১১টি মামলা মীমাংসা হওয়ায় বাদী মামলা প্রত্যাহার করেছেন। ১০ বছরে অবৈধপথে ইতালি পাড়ি জমিয়েছেন ৫৫০০ জন।

দালালদের তালিকায় যাদের নাম পাওয়া গেছে তারা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের সুন্দরদী গ্রামের মোশারফ কাজী, একই ইউনিয়নের গজিনিয়া গ্রামের রহিম শেখ, মোল্লাদী গ্রামের রুহুল মোল্লা, মাদারীপুর সদর উপজেলার কুমড়াখালী গ্রামের এমদাদ ব্যাপারী, একই উপজেলার বড়াইলবাড়ীর জামাল খান, দক্ষিণপাড়ার সামাদ ব্যাপারী, চর-নাচনার আতিবর মোড়ল ও কাশেম মোড়ল, বড়াইলবাড়ী গ্রামের সবুজ মীরা, জামাল খান, রুবেল খাঁ, সুমন মীরা, শ্রীনাথদি বাজিতপুরের জাহাঙ্গীর হাওলাদার, চাছার গ্রামের ইউসুফ খান জাহিদ, নয়াচর গ্রামের মহসিন মাতুব্বর ও মিজান মাতুব্বর, পেয়ারপুরের আম্বিয়া বেগম ও সবুর খান, গাছবাড়িয়া গ্রামের নাসির শিকদার, রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের জুলহাস তালুকদার, একই উপজেলার তেলিকান্দি গ্রামের মনিকা বেগম, শাখারপাড়ের কামরুল মোল্লা ও এমরান মোল্লা, আমগ্রাম কৃষ্ণারমোড় এলাকার শামীম ফকির ও সম্রাট ফকির, শিবচর উপজেলার দত্তপাড়া গ্রামের শহিদুল মাতুব্বর ও সিরাজ মাতুব্বর।

মানবাধিকারকর্মী মশিউর রহমান পারভেজ বলেন, দীর্ঘদিন ধরে অবৈধপথে ইতালিতে যাওয়ার সময় মাদারীপুরের যুবকরা মৃত্যুর মুখে পড়ছেন। অনেকে মারাও গেছেন। দালালদের বিচার না হওয়ায় অপরাধ কমছে না। মানব পাচারের ঘটনায় দালালদের কঠিন বিচার হলে সমাজ থেকে এই অপরাধ কমিয়ে আনা সম্ভব।

মাদারীপুর আদালতের আইনজীবী অ্যাডভোকেট আব্দুলাহ আল মামুন বলেন, এলাকাভিত্তিক গড়ে উঠেছে দালালচক্র। এই চক্রটি শক্তিশালী হওয়ায় বাদীকে অনেক সময় মামলা তুলে নিতে ভয়ভীতি দেখায়।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, শুধু আইনের প্রয়োগ করেই দালালকে নির্মূল করা সম্ভব না। এক্ষেত্রে প্রয়োজন সামাজিক আন্দোলন, পাশাপাশি জনপ্রতিনিধিদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলে সমাজ থেকে দালাল নির্মূল হবে। এছাড়া মানব পাচার মামলায় অনেক দালাল গ্রেফতারের পর জামিনে বেরিয়ে এসে আবারও একই কাজে লিপ্ত হচ্ছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ