সিলেটের জাফলংয়ের পিয়াইন নদীতে ভারত থেকে ভেসে এসেছে এক ব্যক্তির মরদেহ। মৃত ব্যক্তি ভারতীয় খাসিয়া জাতিগোষ্ঠীর কেউ বলে ধারণা করছে পুলিশ।
আজ শনিবার সকালে ভাসমান মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকালে জাফলং জিরোপয়েন্ট সংলগ্ন পিয়াইন নদীতে মরদেহটি ভাসতে দেখা যায়। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে নদী থেকে মরদেহ উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে আলোচনাক্রমে মরদেহ হস্তান্তর করা হবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051