বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) বলেছে, তারা করোনার ‘মু’ নামের একটি নতুন ধরন পর্যবেক্ষণ করছে। এটি গত জানুয়ারিতে কলম্বিয়ায় প্রথম শনাক্ত হয়।
সংস্থার মহামারিবিষয়ক সাপ্তাহিক বুলেটিনে মঙ্গলবার বলা হয়, বৈজ্ঞানিকভাবে ‘মু’ বি.ওয়ান.৬২১ হিসেবে পরিচিত। একে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনার এই ধরন টিকা প্রতিরোধের ঝুঁকি তৈরি করছে। যদিও এ নিয়ে আরও গবেষণা প্রয়োজন। বিশ্ব জুড়েই করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ভাইরাসের নতুন ধরনের উদ্ভব নিয়ে ব্যাপক উদ্বেগ রয়েছে।
সার্স কোভিড-২সহ সব ধরনের ভাইরাসের মধ্যেই সময়ে সময়ে মিউটেশন ঘটে। এদের অধিকাংশেরই হয় খুব সামান্য প্রভাব কিংবা কোনো প্রভাবই থাকে না। কিন্তু কিছু মিউটেশানের প্রভাব হয় মারাত্মক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরই মধ্যে আলফা ও ডেল্টাসহ চার ধরনের কোভিড-১৯ শনাক্ত করেছে। বিশ্বের ১৯৩টি দেশে আলফা এবং ১৭০টি দেশে ডেল্টা ধরন ছড়িয়েছে।
‘মু’সহ পঞ্চম ধরন পর্যবেক্ষণে রয়েছে।
কলম্বিয়ায় ‘মু’ শনাক্ত হওয়ার পর ইউরোপসহ দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশেও এটি ছড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ সংস্থাটি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051