চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নের কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভিকটিমের পরিবার জানিয়েছে, গতকাল সকালে শিশুটির দাদি পাশের বাড়ি থেকে টিউবওয়েলের পানি আনতে যান। শিশুটিও তার পেছনে পেছনে যায়। এ সময় দাদির অজান্তেই একই এলাকার মৃত আজিজ খানের বখাটে ছেলে সবুজ খান শিশুটির মুখ চেপে একটি মুরগির খামারে নিয়ে ধর্ষণ করে।
পরে শিশুটির বড় ভাই তাকে খুঁজতে বেরিয়ে সেখানে বিবস্ত্র অবস্থায় তাকে দেখতে পান। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শিশুটির বাবা রাতেই চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ওসি মো. আব্দুর রশিদ মিয়া জানান, শিশুটির বাবা মা থানায় এসে ধর্ষণের বিষয়ে অভিযোগ করেছেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051