1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মুন্সিগঞ্জে মাস্ক না পরায় ৭০ জনকে জরিমানা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ ৭:৫১ pm

করোনা সংক্রমণ রোধে মাস্ক না পরে জনসম্মুখে বের হওয়ার দায়ে মুন্সিগঞ্জে ৭০ জনকে পাঁচ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মুন্সিগঞ্জ সদরের পুরাতন বাসস্ট্যান্ড ও মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের সামনের সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

নেতৃত্বে ছিলেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ ও মো. আশরাফুল কবীর।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ জানান, করোনা সংক্রমণ রোধে সবার বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান চালানো হয়। যাদের মাস্ক ছিল না তাদের সবাইকে সচেতন করা হয়েছে। এ সময় শতাধিক মাস্ক বিতরণও করা হয়। ঘরের বাহিরে মাস্ক না পরে যাতে কেউ বাইর না হন সেজন্য অনুরোধও করা হয়েছে। পৃথক দুইটি ভ্রাম্যমাণ আদালত প্রায় পাঁচ ঘণ্টা শহরের ওই দুই স্থানে অভিযান পরিচালনা করে ৭০ জনকে পাঁচ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ