মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস ছালামের বাসায় বিস্ফোরণে দগ্ধ ১২ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মেয়রের স্ত্রী কাননের (৩৭) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়েছে।
চিকিৎসাধীন দগ্ধ পান্না হালদার (৫০) জানান, তিনি পৌরসভার ইঞ্জিনিয়ার সেকশনে কাজ করেন। তার বাসা সদরেই। অফিসিয়াল কাজে তিনি সন্ধ্যায় মেয়রের বাসায় গিয়েছিলেন। এ সময় আরও চার থেকে পাঁচজন ওয়ার্ড কাউন্সিলর, অফিস স্টাফ ও কর্মীরা ছিলেন। তখনই চারতলা বাড়ির তৃতীয় তলায় হঠাৎ বিকট আওয়াজে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে রুমের ভেতরে থাকা তারা সবাই কম বেশি দগ্ধ হন।
মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক ডা. সাইফুল আযম খান বলেন, আমাদের এখানে ১২ জন দগ্ধকে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে কানন নামে এক নারীকে আইসিইউতে নেওয়া হয়েছে। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি ১০ জনের শরীরের ২০ শতাংশের কম করে দগ্ধ। তাদের অবজারভেশনে রাখা হয়েছে।
চিকিৎসাধীন দগ্ধ বাকিরা হলেন- ২ নম্বর ওয়ার্ডের কমিশনার ও প্যানেল মেয়র আওলাদ হোসেন (৪০), ৪ নম্বর ওয়ার্ডের কমিশনার দ্বীন ইসলাম (৬০), পৌরসভার সচিব সিদ্দিকুর রহমান (৩৮), মেয়রের পিএস যুবলীগ কর্মী মো. তাজুল ইসলাম (২৬), মো. হোসেন কালু (৫০), মহিউদ্দিন (৪৫), পৌরসভা অফিসের নিরপত্তাকর্মী মো. মনির হোসেন (৪৮), নৈশ্যপ্রহরী শ্যামল চন্দ্র দাস (৪৫) ও মেয়রের কর্মী মোশারফ হোসেন (৪০)।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051