বীর মুক্তিযোদ্ধার সন্তান মোসারাত জাহানা মুনিয়া হত্যার প্রধান আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরসহ সকল সহযোগিদের দ্রুত গ্রেফতার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি ও মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদ।
আজ ২৬ মে বুধবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের সভাপতি মেহেদী হাসান। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহম মুনিয়ার বড় বোন ও মামলার বাদী নুসরাত জাহান তানিয়া, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদের ভাইস চেয়ারম্যান মাহবুব হাসান, এডভোকেট মাসুদ সালাউদ্দিন, যুগ্ম মহাসচিব হাবিবুল্লাহ মেজবাহ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুমিল্লা মহানগরের সভাপতি আইরিন আহমেদ, ডেমরা ও কেরানীগঞ্জ সন্তান কমান্ডের সভাপতি মোঃ সামছুল আলম, মোঃ ইকবাল প্রমুখ।
আজকের সংবাদ সম্মেলনে প্রধান আসামি সায়েম সোবহান আনভীরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি পেশ করা হয়। অন্যথায় ৭ কার্যদিবস পরে দাবি আদায়ের লক্ষ্যে বসুন্ধরা গ্রুপ কর্তৃক নির্যাতিত ভুক্তভোগী ও সর্বস্তরের জনগণকে নিয়ে দেশব্যাপী আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মুনিয়া হত্যা মামলার অগ্রগতি ও বর্তমান প্রেক্ষাপটে যে পাঁচটি দাবি করা হয়:
* অনতিবিলম্বে মুনিয়া হত্যা মামলার প্রধান আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
* মুনিয়া হত্যা মামলায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে আনভীরের মা, পিয়াসা এবং তার সহযোগী মিশু হাসান, বাড়ির মালিক, নিরাপত্ত প্রহরী, গাড়ী চালকসহ সন্দেহভাজন সকল ব্যক্তিকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হোক।
* গণমাধ্যমকে অপব্যবহার করে বাদী ও মৃত মুনিয়ার চরিত্র হনন করার অপচেষ্টায় লিপ্ত বসুন্ধরা গ্রুপের সকল মিডিয়ার লাইসেন্স বাতিল করা হোক।
* ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপ কর্তৃক জবরদখলকৃত ব্যক্তি ও সরকারি খাস জমি ভূমি মালিকদের ফেরত দেওয়া হোক।
* আলোচিত মুনিয়া হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মিডিয়া সেলের মাধ্যমে জনসম্মুখে প্রকাশ করা হোক।
এসব দাবি মানতে আগামী ৭ কার্যদিবস সময়সীমা বেঁধে দেন বক্তারা। অন্যথায় দাবি আদায়ে বসুন্ধরা গ্রুপ কর্তৃক ক্ষতিগ্রস্থ ও সর্বপর্যায়ের জনগণকে সাথে নিয়ে যৌক্তিক দাবি আদায়ে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল ৯রোড নং ১২০, বাসা নং-১৯ গুলশান-২) এ নিজ বাসায় ‘প্রাণ হারান’ মোসরাত জাহান মুনিয়া। এ ব্যাপারে তার বড় বোন বীর মুক্তিযোদ্ধার কন্যা নুসরাত জাহান তানিয়া বাদি হয়ে গুলশান থানায় মামলা দায়ের করেন, যার প্রধান অসামি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর। এই মামলা দায়েরের পর থেকেই মুনিয়াকে চরিত্রহীন বানানো এবং তার বোন তানিয়ার চরিত্র হননে অপপ্রচার, বাদী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি, মামলা প্রত্যাহারে নানা ধরণের প্রলোভনসহ ভয়-ভীতি প্রদর্শন করায় তারা ইতোমধ্যে জীবনের নিরাপত্তা চেয়ে সংশ্লিষ্ট থানায় জিডি করেছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051