
পৃথিবীতে বহু অবৈধ প্রেম হচ্ছে
মুঠোফোনের আলাপনে,
প্রেমিক প্রেমিকা জুটি গড়ে তুলে
দৈহিক মোহের টানে।
মুঠোফোনের ভুল সংযোগে হয়
প্রতারণার প্রেম,
প্রেমের ছলনায় ধোঁকায় পড়ছে
বহু স্মার্ট মেম।
বিনা পরিচয়ে মুঠোফোনে করে
হৃদয়স্পর্শী আলাপন,
প্রেমিক প্রেমিকা সাক্ষাতের ঠিক
করে দিনক্ষণ।
প্রেমিকজুটি অতি সন্তর্পণে গোপন
স্থানে দেখা করে,
বৈধ অবৈধ সম্পর্ক ধার ধারেনা
আসক্ত হয় পরস্পরের তরে।
তখন থেকে শুরু অনৈতিক সব
নষ্টামির মেলামেশা,
পর্যায়ক্রমে পরিণত হয় তাহা
বদ অভ্যাসের নেশা।
মুঠোফোনের অবৈধ প্রেমে পুরুষও
প্রতারিত নারীর ছলনায়,
কখনো বা সর্বস্ব হারিয়ে হতে হয়
বিপদগ্রস্ত অসহায়।
মুঠোফোনে ভুল সংযোগে প্রেমাসক্ত
নয় বুদ্ধিমানের কাজ,
ইহাতে দিনে দিনে বহু রকম অপরাধ
বাড়ছে সমাজে আজ।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051