জয়নাল আবেদীন হিরো,নীলফামারী : মুজিব শতবর্ষ ও স্বাধীনতার ৫০ বছর ঘিরে নীলফামারীর ডিমলা উপজেলার পুর্বছাতনাই ইউনিয়নে দুইজন প্রয়াত বীরমুক্তিযোদ্ধার নামে দুটি সড়কের নামকরণ করা হয়েছে। আজ মঙ্গলবার(১৬ মার্চ/২০২১) দুপুরে ওই সড়ক দুটির উদ্বোধন ও ১৭ জন বীর মুক্তিযোদ্ধার কবর চিহিৃত করে তাদের নাম ঠিকানা উল্লেখ করে তা পাকা করন করা হয়। স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে একটি প্রশংসিত কাজটি করেন ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান।
পুর্ব ছাতনাই ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা কোরবান আলী বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে পুর্ব ছাতনাই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান তার ব্যক্তিগত ভাবে দুটি সড়কের নামকরণের পাশাপাশি ১৭ জন বীর মুক্তিযোদ্ধার কবর চিহিৃত করে পাকা করে দিয়েছেন। আমরা তার এই কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বীরমুক্তিযোদ্ধা ছামান আলী মারা গেছেন ১৯৯৯ সালের ৫ ডিসেম্বর। তার কবর হয় ছাতনাই কলোনী কেন্দ্রীয় কবরস্থানে। সেটি বাধাই করে না দেওয়ায় কবরটি চিহ্নিত করা যাচ্ছিল না। তার মতো সেখানে রয়েছে আরো চারজন বীর মুক্তিযোদ্ধার কবর। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উপলক্ষে এসব কবর চিহিৃত করে বাধাই করার উদ্যেগ নেন ইউপি চেয়ারম্যান। সে অনুযায়ী ওই পাঁচটিসহ মোট ১৭টি কবর বাধাই করা হয়।
ছামান আলীর স্ত্রী মোছা. হালিমা বেগম বলে, প্রায় ২০ বছর আগে আমার স্বামী মারা যায়। এই কবরস্থানে তাকে দাফন করা হয়। কিন্তু সে সময় সামর্থ না থাকায় কবরটি বাধাই করতে পারিনি। দিনে দিনে কবরের স্থানটি চেনা যাচ্ছিল না। এখন কবরটি চিহিৃত করে দেওয়ায় আমরা খুশি হয়েছি। এখন আমাদের নাতি পুতিরাও একদিন এসে বলতে পারবে এটা আমাদের দাদা নানার কবর।
ইউনিয়নের ঝাড়সিংহেরস্বর গ্রামের বাসিন্দা মো. জালাল উদ্দিন (৫০) বলেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীকে ১৯৭৭ সালে স্বাধীনতা বিরোধীরা হত্যা করে লাশ গুম করে। তাকে আমরা আর ফিরে পাইনি। এখন বাবার নামে ইউনিয়নের একটি সড়কের নামকরণ করায় আমরা কৃতজ্ঞ। সড়কটির অবস্থান পুর্ব ছাতনাই থেকে ঝাড়সিংহেরস্বর পর্যন্ত দুই কিলোমিটার।
অপর সড়কটি করা হয় ঝাড়সিংহেরস্বর গ্রামে বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমানের নামে। এই বীর সন্তান মজিবর রহমান ২০০২ সাল থেকে নিখোঁজ।
পুর্ব ছাতনাই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, বীরমুক্তিযোদ্ধারা যুদ্ধ করে আমাদের দেশটিকে স্বাধীন করেছেন। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উপলক্ষে আমি আমার ব্যক্তিগত ভাবে এই ইউনিয়নের মারা যাওয়া ১৭জন মুক্তিযোদ্ধার কবর চিহিৃত করে বেধে দেই। দুইজন বীরমুক্তিযোদ্ধার সন্ধ্যান পাওয়া যায়নি। স্বাধীনতা বিরোধীরা তাদের হত্যা করে তাদের লাশ গুম করেছে বলে তাদের পরিবার দাবি করে। তাদের কবর না থাকায় স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ও সাধারণ জনগণের সঙ্গে পরামর্শ করে দুটি সড়কের নামকরণ করি তাদের নামে।
যে ১৭ জন বীর মুক্তিযোদ্ধার কবর চিহিৃত করে পাকা করন করন করা হয় তারা হলেন, বীরমুক্তিযোদ্ধা সুরজ্জামান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল গফুর, বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান, বীরমুক্তিযোদ্ধা ওমর আলী, বীরমুক্তিযোদ্ধা আরশাদ, বীরমুক্তিযোদ্ধা ঈমান আলী, বীরমুক্তিযোদ্ধা ইশারত, বীরমুক্তিযোদ্ধা আব্দুল ছালাম, বীরমুক্তিযোদ্ধা মমিন ওল্ল্যাহ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল ছোবাহান, বীরমুক্তিযোদ্ধা নাছিম উদ্দিন আহম্মেদ, বীরমুক্তিযোদ্ধা আঃ রহমান, বীরমুক্তিযোদ্ধা সুলতান মিয়া, বীরমুক্তিযোদ্ধা ছামান আলী, বীরমুক্তিযোদ্ধা সাছুল হক, বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদ, বীরমুক্তিযোদ্ধা হায়দার আলী।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051