সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় কঠোর ভূমিকা ও করোনা কালে মানুষের সেবা করায় মুজিব শতবর্ষ, মুজিব অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশ তাঁতী লীগ নীলফামারী জেলা শাখার সভাপতি দেওয়ান সেলিম আহমেদ।
আজ শনিবার (৫ ডিসেম্বর) রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে সন্ধা সাত টায় মুজিব অ্যাওয়ার্ড হাতে তুলে দেন আয়েজকরা। সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য মুজিব এ্যাওয়ার্ড পেলেন নীলফামারী জেলা তাঁতী লীগের সভাপতি দেওয়ান সেলিম।
এসময় নীলফামারী জেলা তাঁতী লীগ সভাপতি দেওয়ান সেলিম আহমেদ প্রতিবেদকে বলেন। মুক্তিযোদ্ধার সন্তান ফাউন্ডেশন কতৃপক্ষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। সেই সাথে নীলফামারী জেলা তাঁতী লীগের সকল নেতাকর্মীদের অন্তরের অন্তর স্থল থেকে ধন্যবাদ জানাই।
এসময় দেওয়ান সেলিম তার বক্তিতায় বলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ও নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের নির্দেশনায়। করোনা কালে আমার এলাকার গরিব ও অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যদ্রব্যসহ প্রয়োজনীয় সকল কিছু আমার নিজ অর্থায়নে মানুষের মাঝে বিতরণ করেছি। আমার পরিবারের সদস্যদের নিয়ে আমি দিন-রাত জীবন বাজি রেখে কাজ করেছি।
করোনা কালে মানুষের জন্য কাজ করতে গিয়ে মরণব্যাধি করোনা ভাইরাসের সাথে টানা ২৯ দিন মৃত্যুর সাথে পান্জা লরি। অবশেষে আল্লাহ রাববুল আলামীনের অশেষ রহমত ও সকলের দোয়ায় আমি করোনাকে হারিয়ে জয় লাভ করি। এবং সুস্থ হয়েই আবারও মাঠে ফিরে মানুষের কল্যাণে কাজ শুরু করি।
উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন। সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত, সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, আলহাজ্ব এম. এ. রহিম সিআইপি, চেয়ারম্যান এস আর গ্রুপ। আতাউল্লাহ খান, সভাপতি বাংলাদেশ আইপিটিভি ওনার্স এসোসিয়েশন। আলোকিত বাংলার মুখ ফাউন্ডেশনের চোয়ারম্যান শাহ আলম চুন্নু। দেওয়ান সেলিম আহমেদ, সভাপতি নীলফামারী জেলা তাঁতী লীগ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051