খুলনায় মুখ ও হাত দড়ি দিয়ে বেঁধে ৮ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মুসা সরদার নামের এক যুবকের বিরুদ্ধে। ওই ছাত্রী প্রথম শ্রেণিতে পড়া লেখা করে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে জেলার রূপসা উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ে করা হয়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভুক্তভোগী ওই শিশু শিক্ষার্থী সকালে প্রাইভেট পড়তে যায়। পরে বাড়ি থেকে বের হলে স্থানীয় মৃত হাসেম সরদারের ছেলে মুসা সরদারের তার মুখ চেপে ধরে ঘরে নিয়ে যায়। পরে গামছা দিয়ে মুখ ও দড়ি দিয়ে হাত বেঁধে তাকে ধর্ষণ করে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে রূপসা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৫।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন বলেন, শিশু ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051