বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১০ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) এর করা সূচকে বাংলাদেশ ১৮০টি দেশের মধ্যে ১৬২তম অবস্থানে রয়েছে। গত বছর যেখানে বাংলাদেশের অবস্থান ছিল ১৫২তম। এছাড়া ২০২০ সালে এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৫১তম। আর ২০১৯ সালে ছিল ১৫০ তম।
মঙ্গলবার সংস্থাটি ২০২২ সালের গণমাধ্যম সূচকটি প্রকাশ করে। গণমাধ্যমে স্বাধীনতায় সবার শীর্ষে রয়েছে নরওয়ে এবং সবার নিচে অবস্থান করছে উত্তর কোরিয়া। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক ২০২০ এ শীর্ষ ১০টি দেশ হলো- নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, পর্তুগাল, কোস্টারিকা, লিথুনিয়া ও লিশটেনস্টাইন।
আর সবচেয় খারাপ অবস্থায় থাকা ১০টি দেশ হলো- উত্তর কোরিয়া, ইরিত্রিয়া, ইরান, তুর্কেমেনিস্তান, মিয়ানমার, চীন, ভিয়েতনাম, কিউবা, ইরাক ও সিরিয়া।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051