নেত্রকোনার বারহাট্টা প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মুক্তি রানী বর্মন হত্যাকান্ডের ঘটনায় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে মত বিনিময় সভায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি নির্মল রোজারিও’র সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. চন্দ্রনাথ পোদ্ধার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট তাপস পাল, সংগঠনের কেন্দ্রীয় নেতা এডভোকেট কিশোর রঞ্জন মন্ডল,কেন্দ্রীয় নেতা দীপংকর ঘোষ,আকাশ বনিক,এডভোকেট বিকাশ রায়,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি এডভোকেট সিতাংশু বিকাশ আচার্য্য সহ অন্যরা।
এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্ঞানেশ চন্দ্র সরকার,সম্পাদক লিটন পন্ডিত,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক সুব্রত সরকার মানিকসহ জেলা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা এ সময় এমন ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান এবং এমন ঘটনা যেন আর না ঘটে যেদিকে সবাইকে সজাগ থাকার আহবান জানান ও আইন শৃংখলা বাহিনীকে এর সাথে জড়িত আরো কেউ আছে কিনা তা খতিয়ে দেখার আহবান জানান। এ সময় জেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বারহাট্রা উপজেলার বাউসী ইউনিয়নের ছালিপুড়া গ্রামের নিহত স্কুল শিক্ষার্থী মুক্তি রানী বর্মনের পৈতৃক ভিটা পরিদর্শন করেন এবং তাদের পরিবার পরিজনসহ এলাকাবাসীর সাথে মতবিনিময় করছেন। পরে বিকেলে জেলা পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় করছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051