পটুয়খালীর গলাচিপা বণিক সমতির আহ্বায়ক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিরের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মোহাম্মদ ঈসা (৭৫) আর নেই। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আছর স্থানীয় জৈনপুরি খানকায় প্রথম ও এরপর পানপট্টি নিজ গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হবে।
তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য এস এম শাহাজাদা, উপজেলা চেয়ারম্যান মু.শাহীন শাহ, উপজেলা আওয়ামী লীগ, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বণিক সমিতি শোক ও সমবেদনা প্রকাশ করে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051