রাত্রি দাস: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০২১-২২ অর্থ বছরে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ১২ হাজার থেকে ২০ হাজারে উন্নীত করাসহ একটি জনবান্ধব বাজেট দেয়ায় নেত্রকোনার সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।
জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিনের সভাপতিত্বে এ উপলক্ষে শনিবার দুপুরে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির কথা উল্লেখ করে মুক্তিযোদ্ধাদের মর্যাদাদানে তাঁর অসামান্য ভূমিকার কথা তুলে ধরে বক্তব্য রাখেন, জেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন,বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক হায়দার জাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সুব্রত সরকার, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গাজী মর্তুজা হোসেন কামাল সহ উপস্থিত মুক্তিযোদ্ধাবৃন্দ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051