পিতা কাকা মামা হারা কৈশোর বেলার দিনে
কত রঙিন স্বপ্ন দেখতাম জীবন বন্দী ঋণে।
ছিল যত সাহস শক্তি সব ঠাকুরমাকেই ঘিরে
তারই ছত্রছায়ায় ছিলাম চারবোন মার নীড়ে।
পড়লে মনে বাবার কথা ভিজতাম নেত্রনীরে
কাউকে না বুঝতে দিতাম রূপনারানের তীরে!
চাকরি হলো আমার মায়ের চট্টগ্রাম বন্দরে
প্রথম মিনিস্ট্রিয়াল ফিমেল স্টাফ বন্দর অন্দরে!
সিটি কলেজের সায়েন্স থেকে দিই এইচএসসি ড্রপ
বার্মা যাওয়া হলোনা আমার কটা বছর ফ্লপ।
'স্যার এ টি কলেজ'* গ্রামে বাড়ির কাছে হওয়ায়
কমার্স গ্রুপে ভর্তি হলাম আঁর ঠাকুরমার ছায়ায়!
সেই যন্ত্রণার কালেই আমার কাব্যে হাতেখড়ি
স্যার এ টি কলেজে 'আশীর্বাদ' প্রকাশ করি।
দেয়াল পত্রিকার নাম আশীর্বাদ আমি সম্পাদক
লেখক সংগ্রাহক ইলাস্ট্রেটর আমিই প্রকাশক!
গান সাহিত্যে পুরস্কার পেতাম দাবায় চ্যাম্পিয়ন
বাদল স্যারের 'নব দিগন্ত'য় হতো কাব্যায়ন।
ছাত্র সংসদের আঁই 'সাংস্কৃতিক সম্পাদক' ছিলাম
'মুজিব' নাম নিষিদ্ধকালে তাঁর নাম কত নিলাম!
আঁরে খুব পছন্দ করতেন কাজী নুরুল হক স্যার
মহসিন কলেজের অধ্যক্ষ ছিলেন দেখিনি আর।
মুক্তিযুদ্ধ ধনেজনে করলো ছাড়খাড় আমার
রাষ্ট্র কোনই নেয় না খবর দেখি আঁধার যামার।
'কালের কণ্ঠ'র ব্যুরো প্রধান 'মুস্তফা নঈম' আঁর
সব কাহিনীর স্বাক্ষী আজো কথা হয় সাথে তার।
মা ঠাম্মা কবেই গেলেন বোন বলাকাও স্বর্গে
ওরা মরে সুখেই আছে আমরা ক্রান্তির মর্গে!
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051