চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারের দক্ষিণ পাশে তুলার গোডাউনসহ পাঁচটি দোকান পুড়ে গেছে। স্থানীয় লোকজন এবং মীরসরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিটের দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় এক ফায়ার সার্ভিস কর্মীও আহত হন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বড়তাকিয়া একটি তুলার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তুলার গোডাউনের মালিক কামাল কোম্পানি বলেন, আমার কোনো স্টাফ নেই এখন। কীভাবে আগুন লেগেছে আমার জানা নেই।
তুলার গোডাউনের পাশে সিএনজি পার্টসের দোকানসহ মোট পাঁচটি দোকানের মালিক সোহেল, নাসির মিস্ত্রি ও ফোরকান বলেন, আমার সবাই কাজ শেষ করে ইফতারি তৈরি করছিলাম। হঠাৎ তাকিয়ে দেখি তুলার গোডাউনে থেকে আগুন বের হচ্ছে। পরে আমাদের দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে।
মীরসরাই ফায়ার স্টেশনের ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারি জানান, মীরসরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। রাত সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনেন। আগুন নিভানোর সময় ফায়ারসার্ভিসের বিশ্বজগৎ নামে এক কর্মী আহত হন। আগুনে গোডাউনের বেশির ভাগ তুলা পুড়ে গেছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051