মিয়ানমারের এইয়ারওয়াদি নদীর ব-দ্বীপ অঞ্চলে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় গ্রামবাসীদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম ও বাসিন্দারা জানিয়েছেন।
সেনা সদস্যরা অস্ত্রের খোঁজে তল্লাশি শুরু করলে গ্রামবাসীরা গুলতি ও তীর-ধনুক নিয়ে প্রতিরোধ গড়ে তুললে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
স্থানীয় অন্তত চারটি সংবাদমাধ্যম ও একজন বাসিন্দার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির প্রধান শহর ইয়াঙ্গুন থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তরপশ্চিমে হালায়াসওয়ে এলাকায় শনিবার ভোরের আগে থেকে সংঘর্ষ শুরু হয়। সৈন্যরা অস্ত্রের খোঁজে এসেছে এমন কথা জানানোর পর এ ঘটনা ঘটে।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই বাসিন্দা বলেন, ‘গ্রামবাসীরা শুধুমাত্র তীর হাতে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। সংঘর্ষে অনেক গ্রামবাসী হতাহত হয়েছেন।’
খিত থিত মিডিয়া ও বার্তা সংস্থা ডেল্টা জানিয়েছে, সংঘর্ষে ২০ জন নিহত ও আরও বহু লোক আহত হয়েছেন।
তারা জানিয়েছে, কথিত অস্ত্র উদ্ধারের নামে সৈন্যরা গ্রামবাসীদের লাঞ্ছিত করলে তারা গুলতি নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051