ইতালি প্রতিনিধি: ইতালির মিলান বাংলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন (২০২২-২০২৫) অনুষ্ঠিত হয়েছে। গত ৮ মে রবিবার সন্ধ্যায় ইতালির মিলানস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এ সম্মেলন হয়। সম্মেলনে মিলান বাংলা প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
সম্মেলনে উপস্থিত সদস্যের মতামতের ভিত্তিতে ইতালির মিলান বাংলা প্রেসক্লাবের
প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজুল ইসলাম কাওছারকে পুনরায় সভাপতি, সাংবাদিক আব্দুল বাসিত দলইকে সাধারণ সম্পাদক এবং সাংবাদিক আহসান হাবিব শিমুলকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
এছাড়া কবির উদ্দিন আহমেদ, তুহিন মাহমুদ ও সেলিনা আক্তারকে উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত করা হয়েছে।
কার্যনির্বাহি কমিটির অন্যরা হলেন- সহসভাপতি নাজমুল আহসান শামিম, সহসাধারণ সম্পাদক জালাল হাওলাদার, প্রচার সম্পাদক রতন হক, অর্থ সম্পাদক জুবায়ের আহমেদ শিশু, সাংস্কৃতিক সম্পাদক এলিয়া নুসরাত, কার্যনির্বাহী সদস্য মাকসুদ রহমান, ইসমাইল হোসেন স্বপন, এম ডি রেজা, ইরান সিকদার এবং মোঃ সিদ্দিক।
ত্রি-বার্ষিক সম্মেলনে প্রবাসীদের বিভিন্ন সমস্যায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত কমিটির সদস্যরা। সততা সচ্ছতা ও নিরপেক্ষতার বারতা নিয়ে সত্য সুন্দর আগামীর প্রত্যয়ে এগিয়ে যাবে এবং প্রবাসী কমিউনিটির উন্নয়নে কাজ করবে মিলান বাংলা প্রেসক্লাব ইতালি এমনটি প্রত্যাশা সবার।
উল্লেখ, ২০১৩ সালের ১৭ মার্চ প্রতিষ্ঠার পর থেকেই মিলান বাংলা প্রেসক্লাব ইতালি প্রবাসী অধিকার সহ প্রবাসে বাংলাদেশি বংশোদ্ভূত নতুন প্রজন্মের মাঝে স্বদেশি সংস্কৃতিকে পরিচয় করিয়ে দিতে ভূমিকা রাখছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051