1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মিরপুরে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪ ৬:২২ am

রাজধানীর মিরপুর ১৪ নম্বর এলাকায় বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১টা ২০ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ করে।

এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তর।

ফায়ার সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মিরপুর ১৪ নম্বর মার্কস মেডিকেলের পেছনে একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে ঘটনাস্থল থেকে ভাষানটেক থানার (ওসি তদন্ত) শফিকুল ইসলাম জানান, মিরপুর ১৪ নম্বর বাগানবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা পরপরই ফায়ার সার্ভিস কাজ করে আগুন নিয়ন্ত্রণ করেছে। এখনো ফায়ার সার্ভিস পানি ছিটিয়ে যাচ্ছে। ৫০ থেকে ৬০ ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এর বেশিও হতে পারে।

এ ঘটনায় হতাহতের সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানান তিনি।

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ