মিরপুরে ঝকঝকে রোদের আলোয় ম্যাচের প্রথম বল গড়ালেও তিন ওভার যেতে না যেতেই শুরু হয় বৃষ্টি। ফলে টস হেরে আগে ব্যাট করতে নামা তামিম একাদশ ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১২ রান নিয়ে অপেক্ষা করতে হচ্ছে অনুকূল আবহাওয়ার জন্য। ২ রান করে পেসার রুবেল হোসেনের এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরে গিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। বৃষ্টি বেশি হওয়ায় খেলা আবার শুরু হতে খানিকটা সময় লাগবে। আর নিতান্তই আজ না হলে কাল রিজার্ভ ডে তো রয়েছেই।
দুই প্রজন্মের দুই তামিমের উদ্বোধনী জুটি দেখার জন্য বসেছিলেন অনেকই। একজন দেশসেরা ওপেনার তামিম ইকবাল ও অন্যজন সদ্যই যুব ক্রিকেট পেরিয়ে আসা বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। কিন্তু সে জুটির স্থায়িত্বকাল হলো মাত্র ১.৩ ওভার। সিনিয়র তামিম ফিরলেও জুনিয়র তামিম রয়েছেন ৩ রানে অপরাজিত থেকে আশার প্রদীপ হয়ে। তার সাথে ৫ রানে ব্যাট করছেন এনামুল হক বিজয়।
রোববার বিসিবি প্রেসিডেন্টস কাপের উদ্বোধনী ম্যাচে নাজমুল শান্ত একাদশের বিপক্ষে ৪ উইকেটে হেরেছিল মাহমুদুল্লাহ রিয়াদ একাদশ। টুর্নামেন্টে নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে আজ দ্বিতীয় ম্যাচে জয়টা খুব জরুরি মাহমুদুল্লাহদের।
তামিম ইকবাল একাদশ : তামিম ইকবাল খান, তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, শাহাদাত হোসেন দীপু, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি এবং মোস্তাফিজুর রহমান।
মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ : মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, নাইম শেখ, ইমরুল কায়েস, মুমিনুল হক সৌরভ, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, আমিনুল ইসলাম বিপ্লব, সুমন খান, রুবেল হোসেন ও এবাদত হোসেন চৌধুরী।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051