ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বামী রাজ, নায়িকা মিম ও পরিচালক রাফির নাম উল্লেখ করে একটি স্ট্যাটাস দেন, যা নিয়ে আলোচনার ঝড় উঠেছে সিনেমাপাড়ায়।
পরীমনি তার স্ট্যাটাসের স্বামী শরীফুল রাজের সঙ্গে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। যেখানে তিনি মিনির সঙ্গে স্ক্রিনশট ফাঁস করেছেন।
পরীমনির ওই স্ট্যাটাসের জাবেব বৃহস্পতিবার দুপুরে কড়া হুশিয়ারি দেন মিম। নিজের ফেসবুকে মিম জানান, প্রমাণ ছাড়া কোনো মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তাকে নিয়ে করা হলে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন।
এরপরই শুক্রবার ভোররাতে আবারও স্ট্যাটাস দেন পরীমনি। যেখানে রাজ-মিমের মাখামাখি পরীর সংসারের জন্য কাল হচ্ছে বলেও উল্লেখ করেন এই নায়িকা।
ফেসবুক পোস্টে পরীমনি বলেন, ‘আসেন তা হলে কিছু বিষয় ক্লিয়ার করি। এই যে মিম বলল— আমি জেলাসি করলাম তোমার সঙ্গে! এটা ১০ জন আননোন লোকে বলতেই পারে; কিন্তু তুমি কি করে এটি বলো? যেখানে পরাণ রিলিজের পর সবখানে আমি বলে আসছি— রাজের সঙ্গে তুমি জুটি হয়ে কাজ করো। তোমাদের জুটি দেখতে ভালো লাগে। এটি তোমরাও চাও।’
তিনি বলেন, ‘তোমার মাও সেদিন আমাদের লিভিংরুমে আমার সঙ্গে এ নিয়ে কত কথা বললাম। এই তো সেদিন ইনফিনিটি সিজন-২ এর জন্য তোমাকে নক দিলাম আমি। কি করে ভুলে গেলি রে ভাই। ৫ দিন আগেও আবু রায়হান জুয়েল ভাইকে বললাম— রাজ আর মিমকে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই।’
মিমকে উদ্দেশ করে পরীমনি বলেন, ‘কিন্তু বিশ্বাস কর ভাই মিম, রাজের সঙ্গে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ— সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে। এই যে দামালের তিন মাসের হলো রাইটস নিলা রাজ তুমি, তোমরা সবাই— এই হলো কাল এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত-দিন। বিশ্বাস করো তোমাদের এই মাঝ রাত্তিরের ফোনালাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারারাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো।’
তিনি আরও লেখেন, ‘আর এই যে জাজমেন্টাল যারা রয়েছেন, তাদের একটু দেখা উচিত আমি সত্যিই কতটা জেলাস ছিলাম। নেন কমেন্ট বক্সে দিলাম একটু নমুনা।’
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051