মাদকদ্রব্য, কিশোর গ্যাং , ইভটিজিং, বাল্য বিবাহ, সম্পওি সংক্রান্ত অপরাধ দমন, আত্ন হত্যার প্রবনতারোধ , সড়ক দূর্ঘটনা সহ পানিতে ডুবে মৃত্যুরোধ কল্পে গণ সচেতনতায় পুলিশের ভূমিকা শীর্ষক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
মিঠামইন থানার বিভিন্ন ইউনিয়নের ৭ টি বিটে দিনব্যাপী পৃথক পৃথক এ বিট পুলিশিং সভায় পুলিশ কর্মকর্তা সহ জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল চোখে লাগার মত।
৩১ ডিসেম্বর শনিবার সকাল থেকে শুরু হয় শৃংখলা নিরপেক্ষ ও প্রগতির পথে পুলিশ জনতা একএিত হয়ে যেন একাকার অংশগ্রহণ ছিল সর্বত্র।
মিঠামইন থানার অফিসার ইনচার্জ কলিন্দ্র নাথ গোলদার এর নেতৃত্বে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় ২ নং বিটে( মিঠামইন) ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অ্যাপস্) নূরে আলম, ৩ নং ( ঢাকী) ইউনিয়নে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মোস্তাক সরকার এবং ৬ নং বিট (কাটখাল) ইউনিয়নের বিট পুলিশিং সভায় প্রধান অতিথি ছিলেন মিঠামইন থানার অফিসার ইনচার্জ কলিন্দ্র নাথ গোলদার এবং অন্যান্য গুলিতে স্হানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051